1. baiozidkhan@gmail.com : admin_bizp :
‘২০২৪ সালে ১২০৮ কোটি টাকার দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ’ - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

‘২০২৪ সালে ১২০৮ কোটি টাকার দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ’

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ২০২৪ সালে ১২০৮ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে বলে জানিয়েছে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

সোমবার (৬ জানুয়ারি) কোম্পানির প্রধান কার্যালয়ে বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, বীমা একটি সেবামূলক পেশা। বীমার মাধ্যমে মানুষকে সেবা প্রদান করা হয়। বাংলাদেশের সব মানুষের বীমা থাকা উচিত। বীমার মাধ্যমে বাধ্যক্যজনিত সময়ে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয় ও অকাল মৃত্যুতে পরিবারকে আর্থিক নিরাপত্তা দেয়া হয়।

অনুষ্ঠানে কাজিম উদ্দিন বীমা গ্রাহক মো. মজিবুর রহমানের মৃত্যুতে পলিসির নমিনী ও গ্রাহকের স্ত্রী রুবি আফরোজের নিকট ৭৬ লাখ ৫০ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেন।

কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, তাকাফুল বীমার কেন্দ্রিয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা এরিয়ার প্রায় ৬০০ সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com