1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শাহজালাল ইসলামী ব্যাংকের বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

শাহজালাল ইসলামী ব্যাংকের বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির জন্য ৫০০ কোটি টাকার ৩য় মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এই গুরুত্বপূর্ণ ইস্যুর সফল সমাপ্তি উপলক্ষে বুধবার (১৫ জানুয়ারি) শাহজালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট এই বন্ড ইস্যুর একমাত্র প্লেসমেন্ট এজেন্ট হিসেবে গর্বিত ভূমিকা পালন করেছে। এই বন্ড থেকে প্রাপ্ত অর্থ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির টিয়ার-টু মূলধন শক্তিশালীকরণে সহায়ক হবে, যা ব্যাংকটিকে তার ব্যবসা সম্প্রসারণে আরও অগ্রগতি অর্জনে সক্ষম করবে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ইসি চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, স্বতন্ত্র পরিচালক ও এসি চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, এফসিএ, এফসিএস এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ-এর উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা আবদুল আজিজ এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. জাফর ছাদেক, এফসিএসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com