1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রংপুরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর - Business Protidin
শিরোনাম :
আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি

রংপুরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের রংপুর অঞ্চলের বীমা দাবীর চেক হস্তান্তর ও সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ জুন) সকালে রংপুরে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী,জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন।

প্রকল্প ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন জনপ্রিয় বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক মোখলেছুর রহমান, উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ দুলাল মিয়া, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ সোলাইমান হোসেন সোহাগ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর ও লক্ষ্যমাত্রা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের হাতে ইনসেন্টিভের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com