1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মোশারফ গ্রুপের সঙ্গে ফারইস্ট লাইফের গ্রুপ বীমা চুক্তি - Business Protidin
শিরোনাম :
আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি

মোশারফ গ্রুপের সঙ্গে ফারইস্ট লাইফের গ্রুপ বীমা চুক্তি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: শীর্ষ শিল্পগ্রুপ মোশারফ গ্রুপ ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে গ্রুপ বীমা চুক্তি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকালে মোশারফ গ্রুপের প্রধান কার্যালয়ে উভয় কোম্পানির মধ্যে এ চুক্তি সম্পাদন করা হয়।

মোশারফ গ্রুপের পক্ষে কোম্পানির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর গ্রুপ ইন্স্যুরেন্স ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক মিয়া এবং মোশারফ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম জানান, চলতি বছর ৯ ফেব্রুয়ারি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে মোশারফ গ্রুপের কর্ণধার মো. মোশারফ হোসেনের কাছে গ্রুপ বীমা বিষয়ক একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। দীর্ঘদিন যাচাই বাছাইয়ের পর আজ ৮ জুলাই মোশারফ গ্রুপ ফারইস্টের সঙ্গে এ চুক্তি সম্পাদন করেছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com