1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সাফল্য উদযাপনের মাধ্যমে গার্ডিয়ান লাইফের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি

সাফল্য উদযাপনের মাধ্যমে গার্ডিয়ান লাইফের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: ‘অদম্য গার্ডিয়ান’ স্লোগানে এ বছরের বার্ষিক সেলস কনফারেন্স করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত ১৭ জুলাই কক্সবাজারের হোটেল সি প্যালেসে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) বীমা কোম্পানিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এই সেলস কনফারেন্সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৮০০ জনেরও বেশি সেলস লিডার ও ফাইন্যান্সিয়াল এডভাইজার অংশগ্রহণ করেন। গত এক বছরে গার্ডিয়ানের অনন্য সাফল্য উদযাপনেই এ সম্মেলন আয়োজন করা হয়। অনুষ্ঠানের ২০২৪ সালে উল্লেখযোগ্য পারফরমেন্সের জন্য ১৫ জন সেরা কর্মীকে পুরস্কৃত ও স্বীকৃতি প্রদান করে গার্ডিয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ানের পরিচালক সৈয়দ আখতার হাসান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ; চিফ রিটেইল বিজনেস অফিসার মাহমুদুর রহমান খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সম্মেলনে ভিডিও বার্তায় বক্তব্য দেন গার্ডিয়ানের সহ-প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা তপন চৌধুরী। সেলস কনফারেন্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “এ সম্মেলন শুধুমাত্র কোন আনুষ্ঠানিক সমাবেশই নয়; এটি আমাদের কঠোর পরিশ্রম, সততা ও সাফল্যের অর্জন। গার্ডিয়ান আজ দেশের মানুষের কাছে আস্থা ও সুরক্ষার প্রতীক। বিমাখাতে গার্ডিয়ান সুনাম অর্জন করেছে। ভবিষ্যতেও আপনারা এই সাফল্যের ধারা বজায় রেখে কাজ করবেন বলে আমি মনে করি। একসাথে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে গার্ডিয়ানকে আরও নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাবো।”

অনুষ্ঠানে গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ, পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং সারাদেশ থেকে আগত অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “গার্ডিয়ানে আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীরাই আমাদের এগিয়ে যাওয়া মূল চালিকা শক্তি। তাদের নিষ্ঠা, নিবেদন ও শৃঙ্খলাই আমাদের প্রতিষ্ঠানের মূল্যবোধকে প্রতিফলিত করে।”

তিনি গার্ডিয়ানের অগ্রযাত্রায় এপেক্স, ব্র্যাক ও স্কয়ারের অংশীদারদের অন্যতম অবদান, পথনির্দেশনা ও সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে প্রকাশ করেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল পারফরমেন্স রিভিউ, স্ট্রাটেজিক ওর্য়াকশপ, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com