1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রোটেক্টিভ ইসলামী লাইফের জরুরি সতর্ক বার্তা - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

প্রোটেক্টিভ ইসলামী লাইফের জরুরি সতর্ক বার্তা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: কোম্পানির উন্নয়ন বিভাগের এক কর্মকর্তা ও চাকরি প্রার্থীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

মঙ্গলবার (২২ জুলাই) কোম্পানি কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমে পৃথক দু’টি সতর্ক বার্তা পাঠানো হয়।

এতে বলা হয়েছে, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন বিভাগের কর্মকর্তা মো. মাহফুজ রানা, এসএএমডি (উন্নয়ন) চাকরিরত অবস্থায় অসৎ উপায় অবলম্বন করায় কোম্পানি থেকে সূত্র নং (প্রোটেক্টিভ/প্রঃকাঃ/উঃপ্রঃ/সিইও/৭৫/২০২৫ তারিখ: ০৩ জুন, ২০২৫) এর মাধ্যমে বরখাস্ত করা হয়।

উক্ত কর্মকর্তার সাথে কোন প্রকার আর্থিক লেন-দেন করলে তার দায়দায়িত্ব কোম্পানি বহন করবে না।

অপর সতর্ক বার্তায় বলা হয়, বিডি ডিসক্লোজার ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সেবা প্রদানকারী হিসেবে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নাম ব্যবহার করে জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিষয়টি প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দৃষ্টি গোচর হয়েছে। আমরা এই মর্মে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করছি যে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির সাথে আমাদের কোম্পানির কোন সম্পর্ক নাই, বলে উল্লেখ করা হয় ওই সতর্ক বার্তায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com