1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ফরিদপুরে ন্যাশনাল লাইফের ৫২ লাখ টাকার বীমা দাবী পরিশোধ - Business Protidin
শিরোনাম :
আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি

ফরিদপুরে ন্যাশনাল লাইফের ৫২ লাখ টাকার বীমা দাবী পরিশোধ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ৫২ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। বুধবার (৩০ জুলাই) ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ফরিদপুর ও রাজবাড়ী জোনের ২৬ জন গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন।

ফরিদপুর এরিয়া ইনচার্জ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, ভাইস প্রেসিডেন্ট জি এম হেলাল উদ্দিন।

সভায় আরো বক্তব্য রাখেন ফরিদপুর জোনের জোন প্রধান লতিফুর রহমান ও রাজবাড়ী জোনের জোন প্রধান মিজানুর রহমান প্রধান। অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশনেন।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেছেন, দাবী পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করা সম্ভব। যত দ্রুত দাবী পরিশোধ করা হবে তত বেশী বীমা পলিসি বিক্রি হবে এবং কোম্পানীর সুনাম বৃদ্ধি হবে। ন্যাশনাল লাইফ সততার সাথে এ কাজটি করে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল লাইফ সর্বোচ্চ দাবী পরিশোধের জন্য পরপর দু’বার রাস্ট্রীয় সম্মাননা লাভ করে।

অনুষ্ঠানে তিনি কর্মীদের প্রতি সফলতা অর্জনে সততা, নিষ্ঠা ও ধৈর্যের সাথে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com