1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পলিসি বিপণনে শীর্ষ ৪৪ কর্মকর্তাকে পুরস্কৃত করলো ন্যাশনাল লাইফ - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

পলিসি বিপণনে শীর্ষ ৪৪ কর্মকর্তাকে পুরস্কৃত করলো ন্যাশনাল লাইফ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পলিসি বিপণনে লক্ষমাত্রা অর্জনকারী প্রধান কার্যালয়ের ৪৪ কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কার প্রদান করলো দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।

রোববার (১০ আগস্ট) কোম্পানীর প্রধান কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মে, জুন, জুলাই ৩ মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী প্রধান কার্যালয়ের এই ৪৪ কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বিজয়ী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ।

অনুষ্ঠানে কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান ও এসইভিপি মোঃ এনামুল হকসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন ন্যাশনাল লাইফ গ্রাহকের টাকা সর্বোচ্চ সুরক্ষা দিচ্ছে এবং দাবী পরিশোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। বর্তমানে অনেক কোম্পানী যথাসময়ে গ্রাহকের দাবী পরিশোধে ব্যর্থ হলেও ন্যাশনাল লাইফ নির্ধারিত সময়ে গ্রাহকের হাতে দাবীর টাকা পৌঁছে দিচ্ছে।

মোঃ কাজিম উদ্দিন আরো বলেন, যত দ্রুত দাবী পরিশোধ করা হবে তত বেশী বীমা পলিসি বিক্রি হবে এবং কোম্পানীর সুনাম বৃদ্ধি হবে। যার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহের হার তুলনামূলকভাবে অনেক বেশী। এ অর্জন কোম্পানীর সকল স্তরের কর্মকর্তাদের সমন্বয় এবং ঐকান্তিক প্রচেষ্টার ফল।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com