1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে বীমা খাতে নতুন প্রবিধানমালা - Business Protidin
শিরোনাম :
বিধিমালার খসড়া প্রকাশ: তিন লাখ টাকার কম বিনিয়োগে মিলবে না মার্জিন ঋণ শেকৃবির শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ন্যাশনাল লাইফের সাথে গ্রুপ বীমা চুক্তি মার্জিন ঋণ বিধিমালা সংশোধনী প্রস্তাবে যা গুরুত্ব পাচ্ছে খেলাপি ঋণ কমাতে ২৯ ব্যাংককে ৬ মাসের আলটিমেটাম ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা

অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে বীমা খাতে নতুন প্রবিধানমালা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানিগুলোর অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন প্রবিধানমালা জারি করেছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । “বীমাকারীর রাজস্ব হিসাব, লাভ-ক্ষতি হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা, ২০২৫” নামে এই প্রবিধানমালা জারি করা হয়েছে।

এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে গত ৬ আগস্ট। তবে আইডিআরএ’র ওয়েবসাইটে গেজেটটি প্রকাশ করা হয় গত ২৮ আগস্ট।

প্রবিধানমালার ৩ নং প্রবিধানে বলা হয়েছে, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কর্তৃক সময় সময় প্রণীত ও জারীকৃত বীমাকারীর জন্য প্রযোজ্য ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডসমূহ অনুসরণপূর্বক (ক) লাভ-ক্ষতি ও রাজস্ব; (খ) স্থিতিপত্র; এবং (গ) শেয়ার গ্রহীতা এবং পলিসি হোল্ডারগণের তহবিল সংরক্ষণ -হিসাবসমূহ প্রস্তুত করতে হবে।

ইসলামী বীমা ব্যবসার হিসাবের বিষয়ে ৪ নং প্রবিধানে বলা হয়েছে, বীমা আইনের ধারা ৭ এর অধীন বীমা পরিচালনাকারী একইসাথে প্রচলিত বীমা ব্যবসা ও ইসলামি বীমা ব্যবসা পরিচালনা করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি প্রাপ্ত হলে প্রবিধান ৩ এর বিধান পরিপালনপূর্বক প্রচলিত বীমা ব্যবসার হিসাব পৃথকভাবে রাজস্ব হিসাব, লাভ-ক্ষতির হিসাব ও স্থিতিপত্রে উপস্থাপন করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com