1. baiozidkhan@gmail.com : admin_bizp :
কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজার কনফারেন্সে ১০ কোটি টাকার বীমা দাবির চেক হস্তান্তর - Business Protidin
শিরোনাম :
পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা

কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজার কনফারেন্সে ১০ কোটি টাকার বীমা দাবির চেক হস্তান্তর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: হাই পারফর্মার ম্যানেজার’স কনফারেন্সে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের মাঝে ১০ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত কনফারেন্সে এ দাবী পরিশোধ করা হয়।

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি মোঃ আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী ও বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন ও এসভিপি মফিজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ বলেন দাবী পরিশোধে ন্যাশনাল লাইফের সুনাম রয়েছে। বীমা জীবনের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে। তাই প্রত্যেক মানুষের ও সম্পদের বীমা থাকা প্রয়োজন। বিশ্বের অধিকাংশ দেশে শতভাগ মানুষ বীমার আওতায় রয়েছে। বীমা শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিআইএ বীমা অ্যাওয়ার্ড প্রবর্তনের ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন বলেন বাংলাদেশে জীবন বীমার অফার সম্ভাবনা রয়েছে। যথা সময়ে দাবী পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের মধ্য দিয়ে বীমাকে এগিয়ে নিতে হবে। আমরা চাই সব কোম্পানী যথা সময়ে দাবী পরিশোধ করুক। আমরা আমাদের অর্জনের ধারাবাহিকতা বজায় রাখবো এবং কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com