1. baiozidkhan@gmail.com : admin_bizp :
চার্টার্ড লাইফের চেয়ারম্যান নুরুল আকতার ও ভাইস-চেয়ারম্যান গোলাম মুস্তাফা - Business Protidin
শিরোনাম :
পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা

চার্টার্ড লাইফের চেয়ারম্যান নুরুল আকতার ও ভাইস-চেয়ারম্যান গোলাম মুস্তাফা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন গোলাম মুস্তাফা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) কোম্পানির ৯৫তম পরিচালনা পর্ষদ সভায় তাদের নির্বাচিত করা হয়।

ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ এবং শীর্ষ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক গ্রুপের একজন সফল উদ্যোক্তা এবং চার্টার্ড লাইফের প্রতিনিধি পরিচালক। বর্তমানে তিনি এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মুক্তিযোদ্ধা গোলাম মুস্তাফা একজন সফল উদ্যোক্তা এবং সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি একজন খ্যাতিমান রোটারিয়ান এবং বিশ্বব্যাংকের একজন ফেলো। মুস্তাফা রোটারি এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের উপর বেশ কিছু বই লিখেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com