1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ফেসবুকে জেনিথ লাইফ নিয়ে অপপ্রচার, মতিঝিল থানায় জিডি - Business Protidin
শিরোনাম :
শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ ফের যুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

ফেসবুকে জেনিথ লাইফ নিয়ে অপপ্রচার, মতিঝিল থানায় জিডি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে নিয়ে অশ্লীল অপপ্রচার ও মিথ্যাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ‘বীমা সহায়তা ও সমালোচক’ নামের একটি ‘ভুয়া’ ফেসবুক আইডির বিরুদ্ধে জিডি করেছেন কোম্পানির কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন।

রাজধানীর মতিঝিল থানায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে বলা হয়েছে, ফেসবুক আইডিটি থেকে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নূরুজ্জামানের ছবি আপলোড করে বিভিন্ন মানহানিকর মন্তব্য প্রচার করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানের পাশাপাশি সিইও ব্যক্তিগতভাবেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। কোম্পানির কর্মী ও গ্রাহকরা বিষয়টি অবগত করলে কর্তৃপক্ষ জিডি করার সিদ্ধান্ত নেয়।

জিডিতে আরো উল্লেখ করা হয়, “দীর্ঘদিন ধরে কুচক্রী মহল জেনিথ লাইফের বিরুদ্ধে অশ্লীল অপপ্রচার চালাচ্ছে। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। প্রয়োজনে ভবিষ্যতে মামলা করা হবে।”

জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নূরুজ্জামান বলেন, ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এর লাগাম টানা না গেলে ব্যক্তিগত হয়রানি বাড়ার পাশাপাশি সামাজিক অবক্ষয়ের ঝুঁকি তৈরি হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com