1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অনলাইন কর ব্যবস্থা এখন আধুনিক প্রযুক্তির আওতায় এসেছে: কায়কোবাদ - Business Protidin
শিরোনাম :
শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ ফের যুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

অনলাইন কর ব্যবস্থা এখন আধুনিক প্রযুক্তির আওতায় এসেছে: কায়কোবাদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অনলাইন কর ব্যবস্থা এখন আধুনিক প্রযুক্তির আওতায় এসেছে। এর ফলে ভবিষ্যতে কর ব্যবস্থায় কোনো ধরনের দুর্নীতি থাকবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ।

শনিবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী ‘অনলাইন রিটার্ন দাখিল বিষয়ক কর্মশালা’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘করদাতারা এখন ঘরে বসেই অনলাইনে সহজে রিটার্ন দাখিল করতে পারছেন। কর প্রশাসনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এনবিআর অব্যাহতভাবে কাজ করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষদ ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. শহিদুল জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট হুসাইন আব্দুর রহমান।

দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, অতিরিক্ত কর কমিশনার মো. হাফিজ আল আসাদ, অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আমিরুল করিম মুন্সী এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যুগ্ম কর কমিশনার মুসতবা ইশতিয়াক আহমদ।

আয়োজকদের মতে, কর বিষয়ক দক্ষতা অর্জন ও অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া আয়ত্ত করতে আগ্রহী শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এ প্রশিক্ষণটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। ইভেন্ট পার্টনার ছিল সোনালি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com