1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ন্যাশনাল লাইফের ৩৬ লাখ টাকার ব্যাংকাস্যুরেন্স দাবি পরিশোধ - Business Protidin
শিরোনাম :
ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার নবাবগঞ্জে পপুলার লাইফের ৩ কোটি ১৬ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় নতুন নির্দেশনা খেলাপি ঋণ আদায়ে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের জমি জব্দ ইউসিবির বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বছরের প্রথমার্ধে ব্যাংকগুলোর সিএসআর ব্যয়ে ধস গ্রাহকের ভোগান্তি নিরসনে দ্রুত কার্ড সেবা চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসতে পারবে বড় কোম্পানি নন-লাইফে কমপক্ষে ৭০% দাবি পরিশোধের নির্দেশ, বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার

ন্যাশনাল লাইফের ৩৬ লাখ টাকার ব্যাংকাস্যুরেন্স দাবি পরিশোধ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ব্যাংকাস্যুরেন্স দাবির বিপরীতে মোট ৩৬ লাখ টাকা পরিশোধ করেছে। প্রতিষ্ঠানটির ব্যাংকাস্যুরেন্স পার্টনার প্রাইম ব্যাংকের ৯ জন গ্রাহকের মৃত্যু ও স্বাস্থ্য বীমার দাবির ক্ষেত্রে এই অর্থ প্রদান করা হয়। দাবিগুলো প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যেই নিষ্পত্তি করা হয়েছে, যা ন্যাশনাল লাইফের দ্রুত দাবি নিষ্পত্তির ধারাবাহিকতার আরেকটি উদাহরণ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রাইম ব্যাংকের গ্রাহক মো. আমিনুল ইসলামের স্বাস্থ্য বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে ব্যাংকের প্রধান কার্যালয়ে হস্তান্তর করা হয়।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কাজিম উদ্দিন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিম এ চৌধুরীর কাছে চেকটি তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের ডিএমডি প্রবীর চন্দ্র দাস এফসিএ, ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান এসএম বাকী বিল্লাহ এবং প্রাইম ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান মিয়া মোঃ রবিউল হাসান।

চেক হস্তান্তর শেষে ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন বলেন, ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে বীমার প্রতি মানুষের আস্থা প্রতিনিয়ত বাড়ছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষায় ব্যাংকাস্যুরেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ন্যাশনাল লাইফ দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ভবিষ্যতে ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে ন্যাশনাল লাইফের বীমা সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com