1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বর্ষ সমাপনী পরিকল্পনা সভায় ন্যাশনাল লাইফের ৩ কোটি ৭৫ লাখ টাকার দাবি পরিশোধ - Business Protidin
শিরোনাম :
পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা

বর্ষ সমাপনী পরিকল্পনা সভায় ন্যাশনাল লাইফের ৩ কোটি ৭৫ লাখ টাকার দাবি পরিশোধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড বৃহত্তর ঢাকা অঞ্চলের গ্রাহকদের মধ্যে ৩ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। শনিবার (২০ ডিসেম্বর) আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আয়োজিত বর্ষ সমাপনী পরিকল্পনা সভায় এই দাবি পরিশোধ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গ্রাহকদের হাতে দাবির চেক হস্তান্তর করেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী ও বাহার উদ্দিন মজুমদার, এসইভিপি মো. এনামুল হক, এসভিপি মনির আহমদ এবং তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন। সভায় বৃহত্তর ঢাকা অঞ্চলের বিভিন্ন স্তরের প্রায় ৫ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জল হোসেন বলেন, বীমা খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বীমা থেকে সঞ্চিত অর্থ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে শিল্প ও ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ হয়, যা কর্মসংস্থান সৃষ্টি করে। তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল লাইফ এককভাবে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

সভাপতির বক্তব্যে মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ গ্রাহকের দাবি পরিশোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তিনি জানান, প্রতিষ্ঠানটি প্রতি মাসে গড়ে ১০০ কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ করছে। সে হিসাবে ২০২৫ সালে মোট দাবি পরিশোধের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

অনুষ্ঠান শেষে সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com