1. baiozidkhan@gmail.com : admin_bizp :
কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ - Business Protidin
শিরোনাম :
শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ ফের যুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী কক্সবাজারে ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। গত শনিবার (১১ এপ্রিল) হোটেল লংবিচে অনুষ্ঠিত হাই পারফর্মেন্স ম্যানেজার’স কনফারেন্স ও বীমা দাবীর চেক প্রদান অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক বিতরণ করেন।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন, এসভিপি মনির আহমদ ও মফিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ন্যাশনাল লাইফের অর্জিত প্রিমিয়াম সরকারী ট্রেজারী বন্ডে বিনিয়োগ ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শিল্প বাণিজ্যে বিনিয়োগ হচ্ছে। এতে জাতীয় অর্থনীতি গতিশীল ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

তিনি আরো বলেন ন্যাশনাল লাইফের পরিচালকরা স্বচ্ছতা ও নীতি আদর্শের ভিত্তিতে কোম্পানীর কার্যক্রম পরিচালনা করে থাকে। এজন্য ন্যাশনাল লাইফে সুশাসন বজায় রয়েছে। কোম্পানীতে দক্ষ জনবল তৈরী হয়েছে। যারা অত্যন্ত দক্ষতার সাথে বীমা পলিসি বিপণন ও গ্রাহক সেবা প্রদান করে। তাছাড়া যথা সময়ে গ্রাহকের দাবী পরিশোধ করায় ন্যাশনাল লাইফের সুনাম ও ব্যবসায়ীক সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

সভাপতির বক্তব্যে মোঃ কাজিম উদ্দিন বলেন, বীমা একটি স্বাধীন ও সেবামূলক পেশা। এ পেশায় আনলিমিট অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। ন্যাশনাল লাইফে কাজ করে কর্মীরা আর্থিকভাবে স্বাবলম্বী ও সমাজে মাথা উঁচু করে চলছে।

তিনি বলেন একসময় বীমা পেশা ছিলো সমাজে অবহেলিত পেশা। সময়ের প্রেক্ষাপটে বীমা এখন অনেক সম্মানজনক পেশা। ন্যাশনাল লাইফের মাধ্যমে বীমা পেশার সম্মান বেড়েছে।

তিনি আরো বলেন, কর্মী অনুপ্রেরণার মাধ্যমে ব্যবসায়ীক সফলতা অর্জন সম্ভব। বীমার মাধ্যমে একজন গ্রাহক যেভাবে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা পায়, তেমনি বীমা কর্মীরও আর্থিক উন্নতি ঘটে।

অনুষ্ঠিত কনফারেন্সে কোম্পানীর সারা দেশ থেকে প্রায় ১০ হাজার উন্নয়ন কর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com