1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বীমা শিল্পে 'অদম্য নিষ্ঠাবান' এস এম নুরুজ্জামানের জন্মদিন - Business Protidin
শিরোনাম :
শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ ফের যুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

বাংলাদেশে ইসলামিক ইন্স্যুরেন্সকে শক্ত অবস্থানে দাঁড় করাতে দৃঢ়তার সাথে কাজ করে চলা এই ব্যক্তিত্ব ১৯৭৯ সালের ১৫ এপ্রিল কুমিল্লার মুরাদনগরে চন্দনাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আজ তার ৪৫তম জন্মদিনে দেশ-বিদেশে থাকা সহকর্মী, বন্ধু-বান্ধব, নিকট আত্মীয়-স্বজনসহ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন এস এম নুরুজ্জামান।

দীর্ঘ ২৭ বছর ধরে বীমা পেশায় কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন এস এম নুরুজ্জামান। এ খাতের উন্নয়নে তিনি কাজ করে চলেছেন দৃঢ়তার সাথে। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন বীমা শিল্পে।

এস এম নুরুজ্জামান দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে দীর্ঘ ১ যুগ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি মুখ্য নির্বাহীর চলতি দায়িত্বও পালন করেছেন। পরবর্তীতে তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপ-ব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডি (উন্নয়ন প্রশাসন বিভাগ) পদে যোগদান করেন।

চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে তিনি যোগদান করেন ২০১৪ সালে।পরবর্তীতে ২০১৬ সালে তিনি কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব পান। ২০১৯ সালের ১৫ এপ্রিল ৪০ বছর বয়সে তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভ করেন।

এস এম নুরুজ্জামান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে বর্তমানে দায়িত্বরত আছেন। বাংলাদেশে ইসলামিক ইন্স্যুরেন্স শিল্প নিয়ে যারা খুব দৃঢ়তার সাথে কাজ করে আসছেন এবং এই শিল্পকে একটি উন্নয়নশীল অবস্থানে অধিষ্ঠিত করেছেন, এস এম নুরুজ্জামান তাঁদের মধ্যে অন্যতম। দীর্ঘদিন যাবত তিনি এই শিল্পে নিয়োজিত আছেন এবং দৃঢ়তার সাথে তার কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এ যোগদানের মাধ্যমে তিনি বীমাশিল্পে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে জনাব এস এম নুরুজ্জামান ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ দীর্ঘ ১ যুগ বিভিন্ন গুরুপূর্ণ পদে সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এর পর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে ডিএমডি (উন্নয়ন প্রশাসন) পদে কর্মরত ছিলেন।

বীমাশিল্পে কর্মরত থাকার পাশাপাশি এস এম নুরুজ্জামান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেবামুলক ও সংস্কারধর্মী প্রতিষ্ঠান ও কর্মকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এছাড়াও বীমা বিষয়ের উপর গবেষণাধর্মী লেখালেখি করছেন। পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের জন্য তিনি ভারত, নেপাল, মালদ্বীপ, সিংগাপুর, মালয়শিয়া, সৌদি-আরব ও সংযুক্ত আরব-আমিরাত, কাতার, থাইল্যান্ড, চীন ও জাপান সহ বিভিন্ন দেশে একাধিকবার সফর করেছেন।

এছাড়া দেশে অনুষ্ঠিত বিভিন্ন সভা ও সেমিনারে প্রতিনিয়তই অংশগ্রহণ করছেন। বর্তমানে তিনি যে সমস্ত প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন, তারমধ্যে উল্লেখযোগ্য হলো: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (BIF)। নির্বাহী কমিটির সদস্য, বিআইএ। সদস্য নির্বাহী পরিষদ, সেন্ট্রাল শরিয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশ। প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব আহ্সান মঞ্জিল। উপদেষ্টা, ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ। সদস্য, শ্রীমঙ্গল ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ভাইস-চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার সোসাইটি।

ব্যক্তিজীবনে এস এম নুরুজ্জামান বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত পিতা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com