1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জেনিথ লাইফের বিজনেস ডেভেলপমেন্ট লিডারশীপ সামিট অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা

জেনিথ লাইফের বিজনেস ডেভেলপমেন্ট লিডারশীপ সামিট অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে “বিজনেস ডেভেলপমেন্ট লিডারশীপ সামিট-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ মে) কক্সবাজারের অভিজাত হোটেল কল্লোল’র কনফারেন্স হলে এই সামিট অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান।

সভায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গ্রুপ ও হেলথ ইন্স্যুরেন্স বিষয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ভিপি ও হেড অব ট্রেইনার মোঃ নাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেশন অফিসার (সিওও) মোঃ শাহাদাত হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন।

অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) ও এক্সিকিউটিভদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভ অংশগ্রহণ করেন, যা কোম্পানির ব্যবসায়িক উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com