সংবাদ বিজ্ঞপ্তি: ইউ ফিনটেক লিমিটেড এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তাদের গ্রাহকদের স্বাস্থ্যসেবা এবং বীমা সুবিধা বৃদ্ধির জন্য সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছেন।
ইউ ফিনটেক লিমিটেডের পলিসি ধারকগণ প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যে পরিষেবাগুলিতে সুযোগ-সুবিধা পাবেন তার মধ্যে রয়েছে হাসপাতালে ক্যাশব্যাক, ডায়াগনস্টিক টেস্ট ডিসকাউন্ট ও বীমা কাভারেজ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ ফিনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনির্বান দাস গুপ্ত, কো-ফাউন্ডার নাজমুল হক এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কিশোর বিশ্বাস, কোম্পানি সচিব ফরহাদ উদ্দীন, সিএফও মোঃ শহীদুল ইসলাম ও সিনিয়র ম্যানেজার (গ্রুপ ও ওভারসীজ) তাবিন বাশার সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply