1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিআরইউ’র দুই সদস্যের মৃত্যু দাবীর ৬ লাখ টাকা দিল ন্যাশনাল লাইফ - Business Protidin

ডিআরইউ’র দুই সদস্যের মৃত্যু দাবীর ৬ লাখ টাকা দিল ন্যাশনাল লাইফ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: গ্রুপ বীমা চুক্তির আওতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের মৃত্যু দাবীর অর্থ পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। মঙ্গলবার (১৯ মে) ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে সদস্য মৃত নিখিল মানখিন ও শ্যামল কান্তি নাগের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার দুটি চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতন নির্বাহীসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া ও কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com