1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শিল্পপতি কে এম হাবীব জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল লাইফের শ্রদ্ধা - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

শিল্পপতি কে এম হাবীব জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল লাইফের শ্রদ্ধা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: বিশিষ্ট শিল্পপতি ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক কে এম হাবীব জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছে ন্যাশনাল লাইফ পরিবার।

বৃহস্পতিবার (২১ মে) এক স্মরণ আয়োজনে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ন্যাশনাল লাইফ পরিবারের পক্ষ থেকে মরহুমের কর্মময় জীবন, শিল্পোন্নয়ন ও সমাজকল্যাণে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

২০২১ সালের এই দিনে কে এম হাবীব জামান মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দেশের শিল্প ও ব্যবসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চৌড়া গ্রামে তার পরিবারের উদ্যোগে কুরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী এবং ন্যাশনাল লাইফের কর্মকর্তারা অংশ নেন।

দোয়া মাহফিলে মরহুম কে এম হাবীব জামানের আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com