সংবাদ বিজ্ঞপ্তি: শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি গ্রুপ বীমা চুক্তি করেছে।
রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর দলিল বিনিময় করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালক অধ্যাপক এ কে এম রুহুল আমীন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. সরওয়ার হোসেন এবং ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস (এফসিএ), গ্রুপ বিভাগের প্রধান (ইভিপি) কাজী মোহাম্মদ মহসীন এবং জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় এখন থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যাশনাল লাইফের গ্রুপ বীমা সুবিধা পাবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগ আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীমা সেবার আওতায় আনতে পেরে আমরা গর্বিত। এ চুক্তির মাধ্যমে একটি সুন্দর জাতি গঠনের অংশীদার হতে পেরেছি। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। এই চুক্তি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যতের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকার।”
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, “ন্যাশনাল লাইফের যথেষ্ট সক্ষমতা ও সুনাম রয়েছে। আমরা আশা করি, প্রতিষ্ঠানটি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এ চুক্তি বাস্তবায়ন করবে। শিক্ষার্থীদের কল্যাণে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।”
Leave a Reply