সংবাদ বিজ্ঞপ্তি: চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা ও গ্রাহকসেবার মান উন্নত করতে স্ট্র্যাটেজিক কনক্লেভ করেছে ডাচ্-বাংলা ব্যাংক। গত ১২ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ তথা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাবের ওপর গুরুত্ব দেন তিনি।
ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং আর্থিক খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কর্মকর্তাদের কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান ব্যবস্থাপনা পরিচালক।
কনক্লেভে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা তাঁদের নিজ নিজ ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়েও তাঁরা ব্যাংক ব্যবস্থাপনাকে আশ্বস্ত করেন।
এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কনক্লেভে চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তারা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশ নেন।
Leave a Reply