1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রূপালী লাইফের সিইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ - Business Protidin
শিরোনাম :
জীবন বীমা খাতে যুক্ত হলো শ্রীলঙ্কার সফটলজিক লাইফ কোম্পানি আমানত ফেরতের রোডম্যাপ চাইলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আয় ও ব্যয়ে ৮ কোটি ১১ লাখ টাকা ঘাটতি রূপালি লাইফের জুনে ব্যাংকগুলোকে রেকর্ড চার লাখ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক বিধিমালার খসড়া প্রকাশ: তিন লাখ টাকার কম বিনিয়োগে মিলবে না মার্জিন ঋণ শেকৃবির শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ন্যাশনাল লাইফের সাথে গ্রুপ বীমা চুক্তি মার্জিন ঋণ বিধিমালা সংশোধনী প্রস্তাবে যা গুরুত্ব পাচ্ছে খেলাপি ঋণ কমাতে ২৯ ব্যাংককে ৬ মাসের আলটিমেটাম ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু

রূপালী লাইফের সিইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার, আর্থিক জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

গত ২২ জুলাই, মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানকে এই নির্দেশনা দেওয়া হয়।

মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তির অভিযোগ আমলে নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ পদক্ষেপ নেয়।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন অংশীজনের কাছ থেকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স সংক্রান্ত স্ব-ব্যাখ্যাত আবেদন পাওয়া গেছে। এ প্রেক্ষিতে প্রাপ্ত আবেদনপত্র ও সংশ্লিষ্ট দলিলাদি প্রেরণপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com