1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সাফল্যের শিখরে ১৩ বছর: জেনিথ লাইফের অনন্য যাত্রা উদযাপন - Business Protidin
শিরোনাম :
জরিমানা মওকুফ চেয়ে প্রাইম ফাইন্যান্সের আবেদন ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ছাড়াই ৮,৫৪২ নিয়োগ, পটিয়ার ৫,১৪৮ জন মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে অনুমোদন পেল সিডিবিএল প্রোটেক্টিভ লাইফের রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গ্রাহকের মৃত্যুদাবী চেক হস্তান্তর পদত্যাগ করেছেন আইডিআরএ’র সদস্য তানজিনা ইসমাইল ২০২৭ সালে ১০টি ব্লু-চিপ কোম্পানিকে তালিকাভুক্ত করতে চায় ডিএসই কুড়িলে ইয়াদিয়া’র সবচেয়ে বড় এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন আমানত এসেছে ২৭০০ কোটি, নতুন হিসাব খুলেছে ৩২ হাজার ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ ২৯ হাজার ৫৫৬ কোটি টাকা বীমা কোম্পানির পরিশোধিত মূলধনের তথ্য চায় আইডিআরএ

সাফল্যের শিখরে ১৩ বছর: জেনিথ লাইফের অনন্য যাত্রা উদযাপন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাফল্যের শিখরে ১৩ বছরের অনন্য যাত্রা উদযাপন করেছে চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ২০১৩ সালের ১১ আগস্ট বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র অনুমোদন নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এ দীর্ঘ যাত্রায় কোম্পানিটি অর্জন করেছে গ্রাহকের আস্থা ও বীমা খাতে এক সুদৃঢ় অবস্থান।

কোম্পানিটির পথ চলা শুরু থেকে সাফল্য দেখিয়ে আসছে। বর্তমানে ৭টি (৫টি সরকারি ও ২টি বেসরকারি) বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ব্যাংক, লিজিং কোম্পানি ও প্রখ্যাত ব্যবসায়িক গ্রুপকে বীমা সেবা প্রদান করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকসেবা উন্নয়নে প্রতিষ্ঠানটি এগিয়ে এসেছে, যেখানে ইআরপি সিস্টেম ব্যবহার করে দ্রুত ও নির্ভুল সেবা নিশ্চিত করা হচ্ছে।

গত ১২ বছরে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য প্রায় ৩৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। এর মধ্যে রয়েছে ৩০৩টি মৃত্যুদাবি, ৩,১৪০ টি গ্রুপ ও হাসপাতাল বীমা দাবি, ৬১০টি মেয়াদোত্তীর্ণ বীমা দাবি, ৫,৭৪৬টি সার্ভাইভেল বেনিফিট (এসবি) এবং ৩১৯টি সমর্পণমূল্য প্রদান। মৃত্যুদাবি ছাড়া অন্যান্য সব পেমেন্ট বিইএফটিএন চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা হয়, যা স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে।

জেনিথ ইসলামী লাইফের পরিচালকরা সবাই দেশের সফল শিল্পউদ্যোক্তা-গার্মেন্টস, ব্যাংক, লিজিং, শিপিং, মিডিয়া এবং বিশ্ববিদ্যালয় খাতের শীর্ষ উদ্যোক্তারা এর সঙ্গে যুক্ত। শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে একটি লাইফ ও একটি নন-লাইফ বীমা কোম্পানি।

১৩ বছরে পথ চলা সম্পর্কে জানতে চাইলে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, গ্রাহক, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী এবং আমাদের কর্মীদের আন্তরিক সহযোগিতায় আমরা এই সাফল্য অর্জন করেছি। সামনের দিনে আরও মানসম্মত সেবা ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com