1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্লেসমেন্ট শেয়ারে ১৪ কোটি টাকা বিনিয়োগ করে বেকায়দায় পপুলার লাইফ - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

প্লেসমেন্ট শেয়ারে ১৪ কোটি টাকা বিনিয়োগ করে বেকায়দায় পপুলার লাইফ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আসতে চাওয়া ৬ কোম্পানিতে ১৪ কোটি ৭৫ লাখ টাকার প্লেসমেন্ট শেয়ারে বিনিয়োগে করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কিন্তু ওইসব কোম্পানিগুলোর আইপিও আবেদন বাতিল করা হয়েছে। যাতে বিনিয়োগ ফেরত নিয়ে তৈরী হয়েছে শঙ্কা।

এমন পরিস্থিতিতে বিনিয়োগের টাকা ফেরত পেতে মামলা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

নিরীক্ষক জানিয়েছেন, কয়েক বছর আগে প্লেসমেন্ট শেয়ারে বিনিয়োগ করেছে পপুলার লাইফ। কিন্তু কোম্পানিগুলো আইপিওতে যেতে পারেনি। যেসব কোম্পানি থেকে বিনিয়োগ ফেরত বা ওইসব কোম্পানির আর্থিক অবস্থা জানা যায়নি। তবে পপুলার লাইফ কর্তৃপক্ষ বিনিয়োগকৃত ১৪ কোটি ৭৫ লাখ টাকার মধ্যে ১৩ কোটি ৫০ লাখ টাকা আদায়ে ৫ কোম্পানির বিরুদ্ধে ২০২৩ সালের ২৭ আগস্ট মামলা করেছে।

পপুলার লাইফ থেকে আমুলেট ফার্মায় ৬ কোটি টাকা, বি.ব্রাদার্স গার্মেন্টসে ৩ কোটি ৬০ লাখ টাকা, বেকা গার্মেন্টসে ২ কোটি ৪৫ লাখ টাকা, ক্রিডেন্স অ্যাসেট ম্যাংয়ে ১ কোটি ২৫ লাখ টাকা, আলবি টেক্সটাইল মিলসে ১ কোটি ২০ লাখ টাকা ও দেশ ডেনিমে ২৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র ক্রিডেন্স অ্যাসেট ম্যাং ছাড়া বাকি ৫ কোম্পানি থেকে ১৩ কোটি ৫০ লাখ টাকার বিনিয়োগ আদায়ে মামলা করা হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা পরবর্তী ৯ মাসের কর্মীদের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু পপুলার লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ২০২৩ সালের ব্যবসায় তা না করে কর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ এজেন্টদেরকে চেক ও নগদে কমিশন দেন বলে নিরীক্ষায় উঠে এসেছে। কিন্তু নগদ প্রদান নিয়ম বর্হিভূত।

উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৬০ কোটি ৪৩ লাখ টাকা। এরমধ্যে ৭৬.৩০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির মঙ্গলবার (২৫ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ৫৩.৭০ টাকায়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com