1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দাবির টাকা দিচ্ছে না সানলাইফ, গ্রাহকের ক্ষোভে অপদস্ত মাঠকর্মীরা - Business Protidin
শিরোনাম :
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা দাবির টাকা দিচ্ছে না সানলাইফ, গ্রাহকের ক্ষোভে অপদস্ত মাঠকর্মীরা আইপিও ও ডাইরেক্ট লিস্টিংয়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির সুযোগ বাড়ানোর উদ্যোগ সর্বজনীন পেনশনে বড় পরিবর্তনের উদ্যোগ, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা পুঁজিবাজারে অর্থপাচার ঠেকাতে নজরদারি জোরদার আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধে বাধ্য করা হবে: অর্থমন্ত্রী শেয়ারবাজারে টানা দরপতনে শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠকে বসবে ডিএসই ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া, পরিশোধের লক্ষ্য ৭৫ শতাংশ

দাবির টাকা দিচ্ছে না সানলাইফ, গ্রাহকের ক্ষোভে অপদস্ত মাঠকর্মীরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা দাবির টাকা পরিশোধ না করার অভিযোগে সানলাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে মানববন্ধন করেছেন গ্রাহক ও মাঠকর্মীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক গ্রাহক ও মাঠকর্মী রাজধানীতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। পরে আইডিআরএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সালমা বেগম বলেন, পলিসির মেয়াদ শেষ হলেও গ্রাহকের টাকা না পাওয়ায় মাঠকর্মীদেরই দায়ী করা হচ্ছে। এতে বিভিন্ন স্থানে তাদের অপমান-অপদস্ত হতে হচ্ছে।

বরিশাল থেকে আসা মায়া অভিযোগ করেন, ২০২১ সালে তার বীমা পলিসির মেয়াদ শেষ হলেও এখনো ৬ লাখ টাকা পাননি। স্বামী মারা যাওয়ার পর সন্তানকে নিয়ে আর্থিক সংকটে রয়েছেন তিনি।

গ্রাহক ও মাঠকর্মীদের দাবি, সারা দেশে সানলাইফের কাছে তাদের আনুমানিক ২০০ কোটি টাকা পাওনা রয়েছে। পাশাপাশি প্রায় ৬ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ চেকের টাকাও পরিশোধ করা হয়নি।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, কিছু গ্রাহকের অনুমতি ছাড়াই পাওনা টাকার ৩০ বা ৫০ শতাংশ এফডিআর হিসেবে কেটে রাখা হয়েছে। কিন্তু অবশিষ্ট টাকার চেকও দেওয়া হয়নি।

দ্রুত বীমা দাবি পরিশোধ, এফডিআর হিসেবে কেটে রাখা অর্থের পর অবশিষ্ট টাকার চেক দেওয়া এবং আগে দেওয়া চেকের টাকা পরিশোধের দাবি জানিয়েছেন তারা।

গ্রাহক ও মাঠকর্মীরা জানান, দ্রুত দাবি পরিশোধ না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগসহ আরও কর্মসূচি নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com