1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জুলাইয়ে ইসলামি ব্যাংকগুলোর আমানত কমেছে ৩ হাজার ৬৩১ কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

জুলাইয়ে ইসলামি ব্যাংকগুলোর আমানত কমেছে ৩ হাজার ৬৩১ কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে ঋণ অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে চরম তারল্য সংকটে শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংক। ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিচ্ছেন গ্রাহক। এতে ইসলামি ব্যাংকগুলোর আমানত ক্রমান্বয়ে কমছে। চলতি বছরের জুলাই মাসে আমানত কমেছে ৩ হাজার ৬৩১ কোটি টাকা।

বাংলাদেশে ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, সঞ্চয়কারীদের মধ্যে আস্থা কমে যাওয়ার ফলে শরিয়াহভিত্তিক ব্যাংকে কমছে আমানত। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ব্যয় বেড়েছে। এতে সঞ্চয় করার মতো টাকা হাতে থাকছে না অনেকেরই।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি (২০২৪ সালের) বছরের জুন শেষে পূর্ণাঙ্গ ১০টি ইসলামি ব্যাংক, কয়েকটি প্রচলিত ধারার ব্যাংকের ইসলামিক শাখা ও উইন্ডোগুলোর আমানতের পরিমাণ ছিল ৪ লাখ ৪০ হাজার ৪২৭ কোটি টাকা। পরের মাস জুলাই শেষে ইসলামি ব্যাংক, প্রচলিত ধারার ব্যাংকের ইসলামি শাখা ও উইন্ডোগুলোর আমানতের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৩৭ হাজার ৪১৩ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে ইসলামি ব্যাংকগুলোয় ৩ হাজার ১৪ কোটি টাকার আমানত কমেছে।

এছাড়া জুন শেষে দেশের পূর্ণাঙ্গ ১০টি ইসলামি ব্যাংকের আমানত ছিল ৩ লাখ ৯৮ হাজার ৭৫ কোটি টাকা। পরের মাস জুলাই শেষে এসব ব্যাংকের আমানত দাঁড়ায় ৩ লাখ ৯৪ হাজার ৪৪৪ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোয় আমানত কমেছে ৩ হাজার ৬৩১ কোটি টাকা।

জুন শেষে প্রচলিত ব্যাংকগুলোর ইসলামিক উইন্ডোগুলোতে আমানত ছিল ১৬ হাজার ৮০৮ কোটি টাকা। জুলাই শেষে এসব উইন্ডোর আমানতের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫৬১ কোটি টাকা। এক মাসের ব্যবধানে প্রচলিত ব্যাংকগুলোর ইসলামিক উইন্ডোগুলোতে ৭৫৩ কোটি টাকা আমানত বেড়েছে।

প্রচলিত ধারার ব্যাংকের ইসলামি শাখাগুলোয় জুন শেষে আমানত ছিল ২৫ হাজার ৫৪৫ কোটি টাকা। পরের মাস জুলাই শেষে প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি ব্যাংকিং শাখাগুলোতে আমানতের পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৪০৭ কোটি টাকা। এ হিসাবে এক মাসের ব্যবধানে আমানত কমেছে ১৩৮ কোটি টাকা। তবে ইসলামি ব্যাংকগুলোতে জুনের তুলনায় জুলাই মাসে ঋণ বিতরণ বেড়েছে। এসব ব্যাংকে এক মাসে ঋণ বিতরণ বেড়েছে এক হাজার ১০৭ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com