1. baiozidkhan@gmail.com : admin_bizp :
১২৪ কোটি টাকা সঞ্চিতি ঘাটতি ইসলামীক ফাইন্যান্সের - Business Protidin
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান শেয়ার ছেড়ে ১৬১ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট শেয়ার হোল্ডারদের ৬ কোটি টাকা মুনাফা দেবে সেনা ইনস্যুরেন্স শেয়ার কারসাজিতে জড়িত ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রোটেক্টিভ ইসলামী লাইফ ও ফারিস্তা রিটেইল এজির সমঝোতা চুক্তি বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা টিসিবির ছোলা-খেজুরসহ ৫ পণ্য বিক্রি শুরু কাল অনলাইনে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্কবার্তা ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দেওয়া যাবে ২২ তারিখ পর্যন্ত

১২৪ কোটি টাকা সঞ্চিতি ঘাটতি ইসলামীক ফাইন্যান্সের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  

ইসলামীক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ২০২৩ সালের ব্যবসায় বড় ধাক্কা খেয়েছে। প্রদত্ত ঋণের একটা বড় অংশ ক্লাসিফাইড হয়ে গেছে। যাতে কোম্পানিটিকে বড় সঞ্চিতি (প্রভিশন) গঠনের দরকার পড়েছে। তবে সেটার পরিমাণ এতোই বেশি যে, যা ৫ বছর লাগবে সমন্বয় করতে। যে ধাক্কায় এরইমধ্যে ২০২৩ সালের ব্যবসায় কোম্পানিটি লোকসানে হয়েছে।

পুঁজিবাজারে ২৩টি লিজিং কোম্পানি রয়েছে। এরমধ্যে হাতে গোণা ২-৪টি কোম্পানি ব্যবসায় মুনাফা ও লভ্যাংশ দিয়ে আসছিল। যার মধ্যে ১টি ছিল ইসলামীক ফাইন্যান্স। কিন্তু এ কোম্পানিটিও এখন ঋণ খেলাপিতে বাঁজে লিজিং কোম্পানির তালিকায় যাওয়ার প্রক্রিয়ায়।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির বিনিয়োগের বা প্রদত্ত ঋণ ও লীজের বিপরীতে সঞ্চিতি ঘাটতি ১৫৫ কোটি ১৮ লাখ টাকা। যা সমন্বয়ের জন্য সময় চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে। যার আলোকে বাংলাদেশ ব্যাংক তা মঞ্জুর করেছে এবং ৫ বছর সময় দিয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৩ সালে ৩১ কোটি ৪ লাখ টাকার ঘাটতি সমন্বয় করা হয়েছে। এখনো কোম্পানিটির ১২৪ কোটি ১৪ লাখ টাকার সঞ্চিতি ঘাটতি রয়েছে।

এ কোম্পানিটির ২০২৩ সালের ৩১ ডিসেম্বর প্রদত্ত ঋণ ও লীজের পরিমাণ ১ হাজার ৭৫ কোটি ২৭ লাখ টাকা। এরমধ্যে ৩৬৭ কোটি ৭২ লাখ টাকা ক্লাসিফাইড। এই ক্লাসিফাইডের মধ্যে আবার ২৯৭ কোটি ৬ লাখ টাকা বা ৮০.৭৮% নন পারফরমিং লোন।

ঋণের এই শোচণীয় অবস্থায় কোম্পানিটির ২০২৩ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.৬৪ টাকা।

উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইসলামীক ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৪০ কোটি ৩৩ লাখ টাকা। এরমধ্যে ৬৭.১৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির বুধবার (১০ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ৯.৩০ টাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com